1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

মামলা করতে গিয়ে পরিচালক-নায়িকার গোপন বিয়ের খবর প্রকাশ্যে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক-অভিনেতা বালাজি মোহন। কয়েক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, অভিনেত্রী ধন্য বালাকৃষ্ণাকে গোপনে বিয়ে করেছেন ‘মারি’খ্যাত এই নির্মাতা। কিন্তু এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তারা। এবার মানহানির মামলা করতে গিয়ে গোপন বিয়ের খবর প্রকাশ্যে আনলেন পরিচালক বালাজি মোহন নিজেই! নিউজ১৮ এ খবর প্রকাশ করেছে।

মূল বিষয় হলো— এক সাক্ষাৎকারে তেলেগু সিনেমার অভিনেত্রী কল্পিকা গণেশ দাবি করেন, পরিচালক বালাজি মোহন ও অভিনেত্রী ধন্য বালাকৃষ্ণা গোপনে বিয়ে করেছেন। বালাজি মোহন এখন আর তার স্ত্রী কল্পিকাকে অভিনয় বা তেলেগু সিনেমার প্রচারে অংশ নিতে দেবেন না। কল্পিকাকে বালাজি মোহন পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন। তারপরই মাদ্রাজ হাই কোর্টে কল্পিকার বিরুদ্ধে মানহানির মামলা করেন বালাজি মোহন। আর এই মামলার এজাহারে বিয়ের কথা স্বীকার করেন এই নির্মাতা।

মামলার এজাহারে বালাজি মোহন বলেন— ‘‘আমি ‘হাউ আই ফল ইন লাভ’, ‘মারি’, ‘মারি টু’-এর মতো সিনেমা নির্মাণ করেছি। গত ২৩ জানুয়ারি অভিনেত্রী ধন্য বালাকৃষ্ণাকে বিয়ে করেছি। সেও ‘৭এম আরিভা’, ‘রাজা রানি’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।’’

২০১২ সালে অরুণা নামে এক নারীকে বিয়ে করেন বালাজি মোহন। ২০১৬ সালে বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন এই নির্মাতা। বালাজির দ্বিতীয় হলেও অভিনেত্রী ধন্যর এটি প্রথম বিয়ে। তবে বিয়ের বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com