1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যে ৯ দিনে হাসপাতাল নির্মাণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করায় যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে ভীড় বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে মাত্র ৯ দিনে হাসপাতাল নির্মাণ করা হয়েছে লন্ডনে।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ৩৮ হাজার ১৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন হাজার ৬০৫ জন।

বিবিসি জানিয়েছে, চার হাজার বেডের সাময়িক এই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে লন্ডনের এক্সসেল প্রদর্শনী কেন্দ্রে। এখানে সাধারণত বাণিজ্যমেলা ও সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে।

ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) এই হাসপাতালটি নির্মাণে প্রতিদিন ২০০ সেনা সদস্য কাজ করেছেন। তাদের পাশপাশি এনএইচএসের কর্মী ও ঠিকাদাররা কাজ করেছেন।

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম অনুসারে এই হাসপাতালের নাম নাইটিঙ্গেল রাখা হয়েছে। করোনার কারণে বন্ধ করে রাখা যুক্তরাজ্যের উড়োজাহাজ সংস্থাগুলোর কয়েক হাজার কর্মী, যাদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ আছে তাদেরকে এখানে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

করোনা প্রাদুর্ভাবের পর আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এর আগে উহানে মাত্র ছয় দিনে হাসপাতাল নির্মাণ করেছিল চীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com