1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঢেউয়ের মাঝে পূজার সুখ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : সমুদ্রের নীল জলে ছুটে যাচ্ছে বোট। তাতে আয়েশ করে বসে আছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। তার পরনে গোলাপী রঙের টি-শার্ট। চোখে রোদ চশমা। মাথার চুলগুলো বেণি করা। আর চোখে-মুখে খেলা করছে আনন্দের ঢেউ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন পূজা। তাতে এমন দৃশ্য দেখা যায়। আর এসব ছবির ক্যাপশনে পূজা লিখেছেন— ‘ঢেউয়ের মাঝে সুখ…।’ আর চেক ইনে পূজা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন তিনি। আর সঙ্গে রয়েছেন তার মা। প্রিয় নায়িকাকে এমন রূপে দেখে প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তদের।

চলতি বছরের শেষের দিকে শাকিব খানের সঙ্গে নাম জড়িয়ে আলোচনার শীর্ষে উঠে আসেন পূজা চেরি। প্রথমে প্রেম তারপর বিয়ের খবর বাতাসে ভেসে বেড়ায়। সময়ের সঙ্গে এসব গুঞ্জনের আরো ডালপালা মেলতে শুরু করে। সর্বশেষ গত ১১ অক্টোবর এসব বিষয়ে মুখ খুলেন পূজা। শুধু তাই নয়, আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন এই নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com