1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফের বিয়ের পিঁড়িতে মালাইকা?

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা আরোরা। বয়স ৪৮ হলেও তা কেবলই যেন সংখ্যা! এখনো ফিটনেসের বিষয়ে দারুণ সচেতন। তার আবেদনময়ী লুক বলিউডের অনেক তরুণ নায়িকাদেরও যেন টেক্কা দেয়!

ব্যক্তিগত জীবনে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা; যা নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। ডিসেম্বর মাসের ৫ তারিখ থেকে ‘মুভিং উইথ মালাইকা’ নামে একটি শো শুরু করেছেন তিনি। এই শোতেই এবার বিয়ের পরিকল্পনা সম্পর্কে মুখ খুললেন তিনি।

মালাইকার শো ‘মুভিং ইন উইথ মালাইকা’র সাম্প্রতিক এপিসোডে অথিতি হিসেবে হাজির হয়েছিলেন তার বোন অমৃতা আরোরা। অনুষ্ঠানে দুই বোনের খুনসুটি সবার নজর কেড়েছে। মায়ের গয়না নিয়ে খুনসুটি করতে দেখা যায় তাদের। মালাইকার হাতের একটি হিরার ব্রেসলেট দেখে মায়ের হাতবালার স্মৃতিচারণ করেন অমৃতা। আর সেখানেই মালাইকাকে বলতে শোনা যায়, ‘যদি কেউ ফের বিয়ের পিঁড়িতে বসেন, তাহলে ওটা আমারই হবে।’

অভিনেত্রীর এই কথাতেই নেটিজেনরা আন্দাজ করছেন যে, নতুন বছরেই অর্জুন কাপুরের সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিলেন মালাইকা।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে।

আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ান মালাইকা। শুরুতে গোপন করলেও তাদের সম্পর্কের বিষয়টি এখন ওপেন সিক্রেট। অনেকদিন ধরেই গুঞ্জন— তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে চাইছেন অর্জুন-মালাইকা। বর্তমানে লিভ-ইন সম্পর্কেই রয়েছেন এই তারকা যুগল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com