1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

মরুর দেশে বলিউড তারকা সন্তানদের রাতের পার্টি (ভিডিও)

  • আপডেট টাইম :: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তারকা সন্তানদের নিয়েও আগ্রহ কম নয়, তারা কী ধরনের পোশাক পরেন, কেমন খাবার খান, কাদের সঙ্গে ঘোরাফেরা করেন ইত্যাদি। বলিউডের অনেক তারকার সন্তান এখনো অভিনয়ে নাম লেখাননি। কিন্তু নানা কারণে আলোচনায় থাকেন তারা।

নতুন বছরকে স্বাগত জানাতে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে উড়ে গিয়েছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা সন্তান। সেখানে রাতের পার্টিতে মজেছিলেন তারা। এ সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে।

বন্ধুদের সঙ্গে পার্টি করে বছর জুড়েই আলোচনায় থাকেন অজয়-কাজলের কন্যা নায়সা। দুবাইয়ের পার্টিতে বিশেষভাবে নজর কেড়েছেন তিনি। তারই ঘনিষ্ঠ বন্ধু অরহান সেই পার্টির একটি ভিডিও প্রকাশ করেছেন।

ভিডিও দেখা যায়, অরহান, নায়সা অ্যান্ড গ্যাং একটা কালো এসইউভিতে চড়ে যাচ্ছেন পার্টিতে। এই গ্রুপে রয়েছেন সুনীল শেঠির ছেলে আহান শেঠি, টাইগার শ্রফের বোন তানিয়া শ্রফ। নায়সার পরনে কালো রঙের মিনি ড্রেস। গাড়িতে লেদারের জ্যাকেট পরে থাকলেও নাইট ক্লাবে গিয়ে তা খুলে ফেলেন। তারপর নাচ-গান আর পানীয় পানে জমে উঠে তাদের রাতের পার্টি।

ক্রিসমাস উপলক্ষে কয়েক দিন আগে একটি পার্টিতে গিয়েছিলেন অজয়-কাজল দম্পতির কন্যা নায়সা। শুধু নায়সা নয়, এ পার্টিতে আরো উপস্থিত হয়েছিলেন— সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান, শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর, মাহিকা রামপাল প্রমুখ। এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু বন্ধুর সঙ্গে ধারণা করা নায়সার একটি ভিডিও সমালোচনার জন্ম দেয়। কারণ নেটিজেনদের দাবি— মাতাল অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন নায়সা।  এ আলোচনা থামার আগেই সামনে এলো নায়সার দুবাইয়ের রাতের পার্টির ভিডিও।

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের দুই সন্তান— নায়সা ও যুগ। সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া করছেন নায়সা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com