1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নতুন বছরে রেকর্ড গড়েছে দেবের ‘প্রজাপতি’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : টালিউড সুপারস্টার দেব নতুন বছরে রেকর্ড গড়েছেন। ভারতজুড়ে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘প্রজাপতি। বছরের প্রথম দিনেই এই ছবি রেকর্ড গড়েছে।

নতুন বছরে পশ্চিমবঙ্গ ছাড়াও মুম্বাই, দিল্লি, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে হাউজফুল ছিল এই সিনেমা। সেকথা সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজেই জানান দেব, প্রযোজক অতনু রায় চৌধুরী ও পরিচালক অভিজিৎ সেন।

প্রজাপতির সাফল্যে স্বভাবতই তারা খুশি। সাম্প্রতিক সময়ে কোনো বাংলা ছবিই একসঙ্গে ভারতজুড়ে হাউজফুল হয়নি। সেই ক্ষেত্রে রেকর্ড গড়েছে এই ছবি। তবে এরই পাশাপাশি বছরের প্রথম দিনে আগামী ছবির ঘোষণা করলেন দেব।

দেব এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২২ ডিসেম্বর ২০২৩, আমরা ফিরছি আমাদের স্বপ্নের ছবি নিয়ে। ছবির নাম ও অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করা হবে শিগগিরই।’ শেয়ার করেছেন দুটি ছবি।

যেখানে দেবের সঙ্গে দেখা যাচ্ছে অতনু রায় চৌধুরী ও অভিজিৎ সেনকে। টনিক ও প্রজাপতির সাফল্যের পর আগামী বছরের শেষেও পর্দায় ফিরবে এই তিন তারকা। তবে সিনেমার বিষয় ও অন্যান্য কোনো বিষয় নিয়েই কথা বলতে চাননি অভিনেতা। শুধু তিনি জানিয়েছেন, এই সিনেমা তার স্বপ্নের প্রজেক্ট।

এদিন ১০ মিনিটের জন্য লাইভে আসেন দেব। সেখানে ফ্যানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সুপারস্টার। দেব আশা করছেন সিনেমাটি তার প্রত্যাশা পূরণ করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com