1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

সিনেমা মুক্তির ৫৫ বছর পর বিবস্ত্র দৃশ্য নিয়ে মামলা

  • আপডেট টাইম :: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : প্রখ্যাত পরিচালক ফ্রাঙ্কো জেফিরলি। তার নির্মিত ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমা ১৯৬৮ সালের ৪ মার্চ মুক্তি পায়। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেন লিওনার্ড হোয়াইটিং ও অলিভিয়া হাসি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলেছিল। এমনকী চার বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিল।

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় যখন অভিনয় করেন, তখন লিওনার্ড হোয়াইটিংয়ের বয়স ছিল ১৬, আর অলিভিয়ার বয়স ১৫। সিনেমাটি বক্স অফিসে হিট হওয়ার পাশাপাশি বিতর্কে জড়িয়েছিল তাদের একটি বেডরুম দৃশ্য। যাতে অলিভিয়ার স্তন এবং লিওনার্ডের নিম্নাঙ্গের পশ্চাদভাগ দেখা গিয়েছিল। সিনেমা মুক্তির প্রায় ৫৫ বছর পর এ দৃশ্য নিয়ে বিপাকে পড়েছে সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স। কারণ লিওনার্ড এবং অলিভিয়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।

চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর লিওনার্ড-অলিভিয়া যুক্তরাষ্ট্রের সান্তা মনিকার উচ্চ আদালতে মানহানির মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, প্যারামাউন্ট পিকচার্স শিশু-কিশোরদের বিবস্ত্র ছবি পরিবেশন করেছে। এ সিনেমা মুক্তির পর থেকে মানসিক যন্ত্রণায় ভুগছেন তারা। এজন্য তারা অনেক কাজের সুযোগ হারিয়েছেন। ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় দারুণ পারফরম্যান্স করার পরও তাদের ক্যারিয়ার থমকে যায়। সবকিছু মিলিয়ে তারা মনে করছেন— ৫০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তাদের।

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমার দৃশ্যে লিওনার্ড-অলিভিয়া

৭১ ও ৭২ বছর বয়েসী অলিভিয়া-লিওনার্ড

এ সিনেমার পরিচালক ফ্রাঙ্কো জেফিরলি ২০১৯ সালে মারা গেছেন। অন্যদিকে প্যারামাউন্ট পিকচার্স এ বিষয়ে এখনো কোনো মন্তব্য জানায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com