1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নোরা-আরিয়ানের ছবি ভাইরাল, উড়ছে প্রেমের গুঞ্জন

  • আপডেট টাইম :: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মাদক কাণ্ডে নাম জড়ানোর পর টানা আলোচনায় ছিলেন তিনি। প্রেমের সম্পর্ক নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছেন। এদিকে জোর গুঞ্জন উড়ছে, ৩০ বছর বয়েসী নোরা ফাতেহির সঙ্গে প্রেম করছেন ২৫ বছরের আরিয়ান।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত্র। নোরার একটি সেলফিতে দেখা যায়, দুই নারীর সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। সেখানকার এক নারী আরিয়ানের সেলফিতে ধরা দিয়েছেন। দুটি ছবি একই জায়গায় তোলা।

এসব ছবির ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, ‘সম্প্রতি আরিয়ানের সঙ্গে ঘুরতে দেখা গেছে নোরা ফাতেহিকে। শুধু তাই নয়, একসঙ্গে ডিনারও করেছেন তারা। নতুন বছর উপলক্ষে দুবাইতে পার্টির আয়োজন করেছিলেন আরিয়ান। তাতেও যোগ দিয়েছিলেন নোরা ফাতেহি।’ এরপর থেকে দুইয়ে দুইয়ে চার মেলান নেটিজেনরা। যদিও নেটিজেনদের একাংশের দাবি— ‘একসঙ্গে ছবি তুললেই কেউ সম্পর্কে জড়ান না। এই ছবি কোনোভাবেই প্রমাণ করে না তারা প্রেম করছেন।’

আরিয়ানের সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় নোরা ফাতেহি। ভারতের প্রথম সারির অধিকাংশ সংবাদমাধ্যম এ জুটির প্রেমের গুঞ্জনের খবর প্রকাশ করেছে। তবে এই গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত কেউ-ই মুখ খুলেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com