1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

মা হতে যাচ্ছেন দীপিকা!

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ‘পাঠান’ সিনেমায় গেরুয়া রঙের বিকিনি পরে বিতর্কের তুঙ্গে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ছিল এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে গুঞ্জন উঠে, চলতি বছরে মা হবেন দীপিকা।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের একজন খ্যাতনামা জ্যোতিষী দীপিকার খুব ভক্ত। দীপিকার জন্মদিনে তার কোষ্ঠি বিচার করে জানিয়েছেন, চলতি বছরের শেষে মা হবেন দীপিকা পাড়ুকোন। তারপর দীপিকার মা হতে যাওয়ার খবর বলিপাড়ায় ভেসে বেড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এ নিয়ে কোনোরকম মন্তব্য করেননি দীপিকা। এ অভিনেত্রীর ঘনিষ্ঠমহল বলছেন, আপাতত ক্যারিয়ারে মন দিতে চান দীপিকা।

বলিউডের আলোচিত তারকা জুটি দীপিকা পাড়ুকোন-রণবীর সিং। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন তারা। একই বছরের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর কাস্টা ডিভা রিসোর্ট অ্যান্ড স্পা-তে দক্ষিণ ভারতীয় ও শিখ রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি। বিয়ের পর দীপিকার একাধিকবার মা হতে যাওয়ার গুঞ্জন উঠেছে।

দীপিকার পরবর্তী সিনেমা ‘পাঠান’। এতে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com