1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বছরের শুরুতেই নতুন সিনেমায় মানসী

  • আপডেট টাইম :: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা মানসী প্রকৃতি। এরই মধ্যে নাটকে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন। পাশাপাশি তিনি কয়েকটি সিনেমায়ও অভিনয় করেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি বছরের শুরুতে ‘ঠোকর’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ সিনেমা। সিনেমাটি পরিচালনা করছেন মাজহার বাবু।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আরিফুর জামান আরিফ পরিচালিত নির্মিতব্য ‘অগ্নিশিখা’ সিনেমার সেটে নতুন এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রকৃতি। সিনেমায় তার বিপরীতে নায়ক কে থাকছেন তা অচিরেই চূড়ান্ত করে জানানো হবে বলে জানান নির্মাতা।

পরিচালক মাজহার বাবু বলেন, বর্তমান সময়ের দর্শক চাহিদা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করা হবে। সময়ের পরিবর্তনে দর্শকদের রুচিরও ব্যাপক পরিবর্তন হয়েছে। তাদের ভাবনা মাথায় নিয়ে নিজের প্রথম সিনেমায় ভিন্নধর্মী একটি গল্প বেছে নিয়েছি। তবে গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। কিন্তু গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। দুই যুগ ধরে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব।

এ প্রসঙ্গে উচ্ছ্বসিত কণ্ঠে প্রকৃতি বলেন, এক সিনেমার শুটিংয়ে আরেক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া, এটা আমার জন্য নিঃসন্দেহে ভালোলাগা ও দারুণ অভিজ্ঞতা। সিনেমাটির গল্প বেশ আলাদা। চরিত্রগুলোর মধ্যে চার্ম আছে। যেভাবে পরিকল্পনা করা হচ্ছে সেভাবে কাজটি শেষ হলে ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করছি। বাবু ভাইয়ের প্রথম সিনেমায় আমাকে ভাবার জন্য তার প্রতি কৃতজ্ঞতা। সব মিলিয়ে আশা করছি বেশ সুন্দর একটি কাজ হবে।

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সিনেমাটির নির্মাণ কাজ শুরু হবে। এতে আরো কারা অভিনয় করছেন- সেটি আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানানো হবে বলে জানান এর নির্মাতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com