1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শাহরুখ-দীপিকার ‘বেশরম’ গানের সুরে এবার গজল

  • আপডেট টাইম :: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : শাহরুখ খান-দীপিকা পাড়ুন অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’। কিছুদিন আগে এ সিনেমার ‘বেশরম রং’ শিরোনামের গানটি মুক্তি পায়। তারপর তুমুল বিতর্কের মুখে পড়ে গানটি। বিতর্ক হলেও শ্রোতাপ্রিয়তা লাভ করে গানটি। চার্ট বাস্টারেও জায়গা পেয়েছে এটি।

‘বেশরম’ গানের বিতর্কের আগুন এখনো জ্বলছে। এবার এই গানের সুরে গজল ভার্সন গাইলেন কলকাতার এক গায়ক। তার নাম সৌম্য মুখার্জি। এ শিল্পী তার নিজের ইনস্টাগ্রামে গানটির গজল ভার্সন শেয়ার করেছেন। ‘বেশরম রং’ নিয়ে তুমুল বিতর্ক হলেও সৌম্যর গাওয়া গজলটির প্রশংসা করছেন নেটিজেনরা। শ্রোতাদের ইতিবাচক সাড়া পেয়ে সৌম্য মুখার্জি বলেন— ‘শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন যদি গজলটি শোনেন তাদেরও ভালো লাগবে।’

‘বেশরম রং’ গান নিয়ে প্রথমে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ গানের শিরোনাম, কথা, পোশাকের সবুজ ও গেরুয়া রং নিয়ে ঘোর আপত্তি জানিয়ে তিনি বলেন— ‘যদি এই গানের এসব বিষয় সংশোধন না করা হয়, তবে মধ্যপ্রদেশে সিনেমাটি মুক্তি পাবে কিনা তা বিবেচনা করবে সরকার।’

‘এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান সিনেমার এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।’ বলেন মন্ত্রী।

তারপর শাহরুখ খানের কুশপুত্তলিকা পোড়ানো, দীপিকাকে নিয়ে কটূক্তি— এমন অনেক ঘটনাই ঘটিয়েছেন ‘পাঠান’ সিনেমা বয়কটকারীরা। সম্প্রতি শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য। এ পরিস্থিতিতে সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয় সিনেমাটি। কিন্তু ছাড়পত্র মেলেনি। পরে সিনেমাটির নানা দৃশ্য ও সংলাপ কাটাকুটির গত ২ জানুয়ারি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা। কিন্তু তাতেও বিতর্ক বন্ধ হয়নি।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com