1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

সংগ্রামী নারীর ভূমিকায় ববি

  • আপডেট টাইম :: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তাকে ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’সহ কয়েকটি নারী প্রধান গল্পের সিনেমায় দেখা গিয়েছে।

এবারো তাকে সংগ্রামী নারীর ভূমিকায় দেখা যাবে। চুক্তিবদ্ধ হয়েছেন ‘মেঘনা কন্যা’ সিনেমায়।

গ্রাম এবং শহরের দুজন নারীর শেকল ভাঙার গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় এই সিনেমায় সংগ্রামী নারীর ভূমিকায় দেখা যাবে ববিকে।

সিনেমা প্রসঙ্গে ববি বলেন, ‘নারী প্রধান গল্পের সিনেমায় অভিনয় করতে সব সময় আমার আগ্রহ একটু বেশি। মেঘনা কন্যাও সিনেমার গল্পটিও নারীকেন্দ্রীক। এর গল্পও নারী সংগ্রামের। গল্পটি বেশ দারুণ। আশা করছি দর্শক সুন্দর একটি গল্পের সিনেমা পাবেন।’

‘মেঘনা কন্যা’ সিনেমায় ববি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাজ্জাদ হোসোইন, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com