1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সালমানকে নিয়ে ইন্সটাগ্রামে ঝড় তুললেন সাবেক প্রেমিকা

  • আপডেট টাইম :: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : সোমি আলি হলেন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, লেখিকা, চলচ্চিত্র নির্মাতা, মডেল এবং একজন সমাজসেবী। সম্প্রতি এই অভিনেত্রী তার ইনস্টাগ্রামে ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান সম্পর্কে মুখ খুলে বিশ্ব মিডিয়ায় আলোচনায় এসেছেন।

বলিউড সুপারস্টার সালমান খানের জীবনের একাধিক প্রেম বিভিন্ন সময়ে বিনোদন ভুবনের আলোচনা খোরাক হয়েছে। সংগীতা বিজলানী থেকে ঐশ্বরিয়া, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের নাম জড়িয়েছে ভাইজানের সঙ্গে। এদের মধ্যে আরও একটি উল্লেখযোগ্য নাম সোমি আলি।

https://www.instagram.com/p/CnCiwfeL8Lv

১৯৯০ সালে সালমান খান যখন একের পর এক সিনেমা দিয়ে আলোচনার তুঙ্গে। তখন থেকে দীর্ঘ আট বছর সালমানের সঙ্গে সোমির প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরে সেই সম্পর্ক যখন ভেঙে যায় তখন সালমানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন সোমি। তিনি জানিয়েছিলেন, সালমান তাকে মারধর করতেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন যে, সালমান খান আমার সঙ্গে যে সুন্দর ব্যবহার করেছিল তাতে মনে হয়েছিল আমি আমার পছন্দের একজন পারফেক্ট মানুষ পেয়েছি। মানুষ যখন কাউকে ভালোবাসে তখনতো সে এটাই চায় যে ভালোবাসার মানুষটি যেনো তার সবকিছুর খেয়াল রাখে। তাকে কখনো যেনো অসম্মান না করে।

কিন্তু দুর্ভাগ্যবশত পরে উপলব্ধি এবং বুঝতে পারলাম যে আমি এমন একটি মানুষের সঙ্গে সম্পর্ক করছি যে শুধু আমাকে তার স্বার্থের জন্য ব্যবহার করছে। সম্পর্কের কোনো ভবিষ্যৎ বা সুন্দর সমাপ্তি এখানে ঘটবে না।

সোমি আলি সালমান প্রসঙ্গে আরও বিস্ফোরক মন্তব্য করে বলেন, সালমান তো একবার আমার ঘাড়ে কামড় দিয়ে দাঁত বসিয়ে দিয়েছিল আর বলেছিল ছেলেরাই একমাত্র বিশ্বাসঘাতকতা করতে পারে মেয়েরা নয়। সেই দিনের সেই ব্যবহার আর কথা শুনে আমি চমকে গিয়েছিলাম। এই ধরনের নৃশংস মানসিকতা কারও থাকতে পারে! ‘দীর্ঘ আট বছর সালমানের সঙ্গে থাকাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মনে করেন অভিনেত্রী সোমি আলি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রথম দিকে সালমান তাকে নিজের প্রেমিকা হিসেবে মেনে নিতে এক প্রকার নারাজ ছিলেন। পরে যখন বন্ধু বান্ধবদের সামনে সবার পীড়াপীড়িতে সালমান তার সম্পর্কের কথা স্বীকার করে নেন ঠিক তখন থেকে সালমান বন্ধু বান্ধব বা অন্যান্য জায়গায় সোমি আলীকে অপমান অপদস্ত করা শুরু করেন। বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ রয়েছে সোমি আলির।

তিনি আরও জানান, ভারতে তার শো ‘ফাইট অফ ফাইট’-কে একসময় সম্পূর্ণ ব্যান বা নিষিদ্ধ করে দিয়েছিলেন সালমান খান। সালমান অন্যদের কাছে সবচেয়ে দয়ালু এবং সুন্দর হতে পারে তার মানে এই নয় যে তিনি আমার বা অন্য কিছু লোকের মতো ছিলেন।

সোমি আলি তার লেটেস্ট ভিডিওতে সালমান খানকে সবার সামনে ক্ষমা চাওয়ার দাবি করেন। সালমান খান তার সঙ্গে যে শারীরিক, মানসিক ও অন্যান্য অত্যাচার করেছেন তার জন্য প্রকাশ্যে দিবালোকে সবার কাছে ক্ষমা চাইতে বলেছেন এই অভিনেত্রী। যাতে ভবিষ্যতে এই রকম ঘটনা অন্য করো জীবনে সে না ঘটায়।

সোমি আলির ইন্সটাগ্রামের পোস্টেকে ঘিরে এখন পর্যন্ত সালমান খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে সোমি আলি ‘নো মোর টিয়ার্স’ নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com