1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

খলনায়িকা বর্ষা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক অনন্ত জলিলের হাত ধরে রুপালি পর্দায় আগমন ঘটে নায়িকা বার্ষার। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেন। এবার তাকে ‘কিল হিম’ সিনেমায় খলনায়িকা হিসেবে দেখা যাবে।

মো. ইকবাল পরিচালিত এ সিনেমাটিতে বর্ষাকে ভিলেন হিসেবে দেখা গেলেও তার বিপরীতে দেখা যাবে অনন্ত জলিলকে। সিনেমাটিতে তিনি একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। ২০২২ সালের ডিসেম্বরে বগুড়ায় সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে।

এ সম্পর্কে বর্ষা বলেন, আমি একজন অভিনেত্রী। তাই অভিনয়ে নিজেকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে চাইনি। সব সিনেমায় নায়িকাই হতে হবে, না হলে ইমেজের ঘাটতি হবে, এটা আমি বিশ্বাস করি না। দেশ ও দেশের মানুষের শান্তির জন্য, মঙ্গলের জন্য কিছু মিশনে আমি অংশ নিচ্ছি, যেটা হয়তো আইনি ভাষায় অবৈধ। সিনেমার নায়ক সেটাকে মেনে নিতে পারেন না।

তিনি আরও বলেন, একজন অভিনয়শিল্পীর কাজই হলো নিজেকে বিভিন্ন চরিত্রে মেলে ধরা, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা। আসলে নায়িকা নয়, আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি। যার ব্যাপ্তি, গভীরতা বা ছাপ পুরো সিনেমায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com