1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ভুল ইংরেজি বলে ট্রলের মুখে শুভশ্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : পান থেকে চুন খসলেই সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হন শোবিজ অঙ্গনের তারকারা। এজন্য এই মাধ্যমে নিজেকে উপস্থাপন করার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেন। তারপরও ভুল করে ফেলেন আর এজন্য খেসারতও দিতে হয় তাদের। এবার ‘ভুল ইংরেজি’ বলে ট্রশের শিকার টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

শুক্রবার (১৩ জানুয়ারি) শুরু হয়েছে পুরুষদের হকি বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ ভারত। এ উপলক্ষ্যে হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী। ভিডিওতে একদম স্পোর্টি লুকে দেখা যায় তাকে। সাদা-কালো পোশাকে সেজে ইংরেজি ভাষায় শুভেচ্ছা জানান তিনি।

এ ভিডিও বার্তার শুরুতে বাধে গণ্ডগোল। ‘হকি ওয়ার্ল্ড কাপ’-এর বদলে ‘হকি ওয়ার্ল্ডস কাপস’ বলে ফেলেন শুভশ্রী। আর এই ছোট্ট ভুলের জন্য নায়িকাকে ইংরেজির পাঠ দিলেন নেটিজেনরা। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘‘ওয়ার্ল্ডস কাপস!’ যদি ইংরেজিতে কথা বলতে না পারেন, তবে জোর বলতে যাবেন না।’ তার এ মন্তব্যে দেখে হাসির ইমোজি দিয়ে অন্তরা রায় লিখেছেন, ‘ঠিক।’

কেউ আবার শুভশ্রীর ঠোঁট নিয়ে কটাক্ষ করেছেন। নায়িকা লিপ সার্জারি করেছেন, এমন অভিযোগ তুলেছেন কেউ কেউ। যদিও ট্রলারদের পাত্তা দেননি এই অভিনেত্রী। যাঁদের উদ্দেশে শুভশ্রীর এই বার্তা, তারা কিন্তু ধন্যবাদ জানাতে ভোলেননি। ভারতীয় হকি দলের তারকা জার্মানপ্রীত সিং শুভশ্রীর কমেন্ট বক্সে লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ।’

ভুল ইংরেজি বলার জন্য এবারই প্রথম ট্রলের মুখে পড়েননি শুভশ্রী। করোনা সংকটের আগে দুবাইয়ে স্কাই ডাইভিং করার আগে একটি ভিডিও শেয়ার করেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই ভিডিওতে শুভশ্রীকে বলতে শোনা যায়— ‘আই উইল গোয়িং টু লিভ মাই ড্রিম।’ সঙ্গে সঙ্গে তার ভুল ধরতে তেড়ে আসেন নেটিজেনরা। তাদের ভাষ্য— ‘আই উইল গোয়িং টু’ হয় না; এটি হবে ‘আই অ্যাম গোয়িং টু’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com