1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আমি পুরুষদের ঘৃণা করি: মধুমিতা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়! ২০১৯ সালে অভিনেতা সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে অসংখ্যবার আলোচনায় উঠে এসেছেন মধুমিতা।

মিষ্টি’ মেয়ের খোলস ছাড়িয়ে বোল্ড অবতারে অভ্যস্ত হয়ে উঠেছেন মধুমিতা। সাহসী পোশাকে তোলা ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে কি এখনো একা মধুমিতা? ভারতীয় একটি একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিস্ফোরক মন্তব্য করেছেন এই নায়িকা।

মধুমিতার ভাষায়— ‘আমি কাজের প্রতি প্রতিশ্রুতবদ্ধ। বিশ্বাস করুন, আমি এখন পুরুষদের ঘৃণা করি।’ তবে কী কারণে পুরুষদের ঘৃণা করেন, সে বিষয়ে মুখ খুলেননি তিনি। কিন্তু মধুমিতার এমন মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে টলিপাড়ায়।

মধুমিতা সরকার ভালোবেসে অভিনেতা সৌরভের সঙ্গে ঘর বেঁধেছিলেন। ‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে তাদের প্রথম পরিচয়। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সংসার পাতেন তারা। কিন্তু ভালোবাসার এ সংসার ভেঙে গেছে।

বিয়ে-বিচ্ছেদের পর গুঞ্জন উঠে, কলকাতার প্রথম সারির এক প্রযোজনা সংস্থার কর্ণধারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা। এছাড়া ‘লাভ আজকাল’ সিনেমা করতে গিয়ে সিনেমাটির নায়ক অর্জুন চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছিল এই নায়িকার। তারপর সাবির ওয়ালিয়া নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন বলেও গুঞ্জন চাউর হয়েছিল। যদিও এসব মিথ্যা বলে দাবি করেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com