1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ক্যানসারের পর শ্বেতী রোগে আক্রান্ত নায়িকা

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের মালায়ালাম সিনেমার অভিনেত্রী-গায়িকা মমতা মোহনদাস। ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন এই অভিনেত্রী। এই সংগ্রামের কথা প্রায়ই তাকে বলতে শোনা যায়। এবার মমতা জানালেন, ভিটিলিগো রোগে আক্রান্ত তিনি। যাকে শ্বেতী রোগ নামে অনেকে জানেন।

ইনস্টাগ্রাম পোস্টে মমতা লিখেছেন— ‘প্রিয়, আমি তোমাকে এমনভাবে আলিঙ্গন করব, যা আগে কখনো করিনি। ছোট ছোট দাগ, আমি আমার রং হারাচ্ছি। প্রতি সকালে তোমার আগে আমি জেগে ওঠি, যাতে কুয়াশা ভেদ করে বেরিয়ে আসা তোমার রশ্মি দেখতে পাই। তোমার যা আছে তার সবটাই দাও…। আমি কৃতজ্ঞ থাকব।’ হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, কালার, অটোইমিউন ডিজিস, ভিটিলিগো।

জীবন যুদ্ধে সাহসী এক নারী মমতা। ২০১০ সালে লিমফ্যাটিক সিসটেমে ক্যানসার ধরা পড়ে মমতার। এ যুদ্ধে জয়ী হওয়ার পর ২০১৩ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করান এই অভিনেত্রী। বর্তমানে সাহসের সঙ্গে শ্বেতী রোগের চিকিৎসা করাচ্ছেন এই প্লেব্যাক গায়িকা।

প্রতি ১০০ জন শ্বেতী রোগীর মধ্যে ৩০ জনের ক্ষেত্রেই শ্বেতী হয় বংশগত ধারায়, মাতৃ বা পিতৃকুলের কারো না কারো থেকে জিনের প্রভাবে। বাকি ৭০ শতাংশের ক্ষেত্রে শ্বেতী সাদা দাগ ছড়াতে থাকে নিজস্ব কারণে, যার মূলে রয়েছে মেলানিনের কারসাজি! এটি ছোঁয়াচে বা অভিশপ্ত কোনো রোগ নয়, কুসংস্কার এড়িয়ে যথাযথ চিকিৎসা নিলে ভালো থাকা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com