1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নতুন ওয়েব সিরিজে মিমের সঙ্গে এফএস নাঈম

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : লাক্স তারকা বিদ্যা সিনহা মিম এরই মধ্যে দেশসেরা চিত্রনায়ক শাকিব খান থেকে শুরু করে শুভ, সিয়াম, রাজসহ অনেকের সঙ্গে অভিনয় করেছেন। গত বছর মিম-রাজ জুটির ‘পরাণ’ সিনেমা মুক্তির পর প্রশংসা কুড়ান এই জুটি। কিন্তু পরীমণির আপত্তির কারণে রাজের সঙ্গে জুটি বাঁধবেন না বলে জানিয়ে দিয়েছেন মিম।

এই অভিনেত্রী বর্তমানে কলকাতায় সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমায় অভিনয় শুরু করছেন। এরই মধ্যে নতুন একটি ওয়েব সিরিজে মিমের অভিনয়ের কথা জানা গেছে। নাম চূড়ান্ত না হওয়া এই সিরিজটি নির্মিত হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য। এটি নির্মাণ করবেন নির্মাতা সানী সানোয়ার।

সূত্রের খবর, এতে মিমের সঙ্গে থাকছেন অভিনেতা এফএস নাঈম। হইচইয়ের ‘কারাগার’ সিরিজেও ছিলেন তিনি। নতুন এই ওয়েব সিরিজ নিয়ে সানী সানোয়ারও আনুষ্ঠানিক কিছু বলতে চাননি। জানিয়েছেন, হইচই থেকেই আনুষ্ঠানিকভাবে বিশদ জানাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com