1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বক্স অফিসে ঝড় তুলবে ‘পাঠান’?

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত ‘জিরো’ সিনেমা। তারপর দীর্ঘ সময় কেটে গেলেও মুক্তি পায়নি কোনো সিনেমা। বিরতি ভেঙে প্রেক্ষাগৃহে ফিরছেন শাহরুখ। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখের ‘পাঠান’ সিনেমা।

এ সিনেমার ‘বেশরম রং’ গানটি মুক্তির পর বিতর্কের মুখে পড়েন শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন। তবে গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। এ বিতর্ক মাথায় নিয়েই প্রকাশ্যে আসে সিনেমাটির ট্রেইলার। এটিও দর্শকদের নজর কেড়েছে। সবকিছু মিলিয়ে আশার আলো দেখাচ্ছে বলিউডের এই সিনেমা। বক্স অফিস বিশেষজ্ঞদের দাবি— শাহরুখ খানের কামব্যাক সিনেমাটি অন্যতম হিট সিনেমা হতে যাচ্ছে!

বিষয়টি ব্যাখ্যা করে বক্স অফিস বিশ্লেষকরা জানিয়েছেন, ‘পাঠান’ মুক্তির পর শাহরুখ খানের অন্যতম হিট সিনেমা হতে যাচ্ছে এটি। আন্তর্জাতিক বাজারে এই সিনেমাকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে মুক্তি পাবে এই সিনেমা। যুক্তরাষ্ট্র, আরব আমীরশাহি, অস্ট্রেলিয়ার মতো দেশে এরই মধ্যে ব্যাপকভাবে টিকিট বিক্রি শুরু হয়েছে। এসব তথ্য অনুযায়ী, ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের বক্স অফিসেও ‘পাঠান’ সিনেমার ঝড় তোলার সম্ভাবনা রয়েছে!

বিতর্কের মাঝে ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটিতে কাঁচি চালিয়েছে। নানা পরিবর্তনের পর গত ২ জানুয়ারি সিনেমাটির ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। সেন্সর সার্টিফিকেটে সিনেমাটির দৈর্ঘ্য উল্লেখ করা হয়েছে ১ ঘণ্টা ৪৬ মিনিট। কিন্তু এ সিনেমার দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা ২৬ মিনিট।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির  অন্যান্য চরিত্রে দেখা যাবে— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com