1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাখি সাওয়ান্ত গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দিনদোশি আদালতে রাখির আগাম জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু তা নামঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে মুম্বাইয়ের আম্বোলি থানা পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত বছরের ৮ নভেম্বর রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। এ মামলায় রাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাখির গ্রেপ্তার হওয়ার খবর জানিয়ে নিজের ভেরিফায়েড টুইটে শার্লিন লিখেন, ‘ব্রেকিং নিউজ! আম্বোলি পুলিশ রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে।’ পাশাপাশি নিজের দায়ের করা মামলার জন্য রাখি গ্রেপ্তার হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।

রাখি সাওয়ান্তকে গ্রেপ্তারের খবরটি টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন শার্লিন চোপড়ার আইনজীবী সোহালি শরীফ।

গত বছরের শেষের দিকে বাকযুদ্ধে জড়ান রাখি সাওয়ান্ত ও শার্লিন চোপড়া। রাখিকে নিয়ে শার্লিন চোপড়ার মন্তব্য ব্যক্তিগত জীবনে ক্ষতিকর প্রভাব পড়েছে বলে দাবি করেন রাখি। তারপর ৫ নভেম্বর মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় শার্লিন চোপড়ার বিরুদ্ধে রাখি সাওয়ান্তের পক্ষে মামলা দায়ের করেন তার আইনজীবী। ৮ নভেম্বর রাখির বিরুদ্ধে পাল্টা মামলা করেন শার্লিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com