1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সিনেমায় নাম লেখালেন মৌরিতা জুঁই

  • আপডেট টাইম :: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে কাজ করছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী মৌরিতা জুঁই। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন তিনি। তবে তার স্বপ্ন রুপালি পর্দা। স্বপ্ন বাস্তবে রূপ নিলো নতুন বছর শুরুতে।

‘চারুলতা’ নামের একটি সিনেমায় নাম লিখিয়েছেন এই মডেল-অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করছেন রাইসুল ইসলাম অনিক। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। জুঁইয়ের বিপরীতে রয়েছেন রাকিব হোসেন ইভোন।

সিনেমা প্রসঙ্গে মৌরিতা জুঁই বলেন, সিনেমাটির গল্প সামাজিক মূল্যবোধ এবং শিশু নির্যাতনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে গড়ে উঠেছে। চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করছি। এই সিনেমার জন্য নাটকের কাজ বন্ধ রেখেছি। চরিত্র নিজের মধ্যে ধারণ করার জন্য নিয়মিত রিহার্সেল করছি।এমন সুন্দর একটি গল্পের জন্য এতদিন মুখিয়ে ছিলাম। অবশেষে কাঙিক্ষত চরিত্র দিয়ে চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। আশা করছি, দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।

জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির চিত্রায়ণ শুরু হবে।একটানা কাজ করে পুরো সিনেমার কাজ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ‘চারুলতা’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com