1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নায়িকাকে বিয়ে করছেন ‘দৃশ্যম টু’খ্যাত পরিচালক

  • আপডেট টাইম :: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : দীর্ঘ দিনের প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ‘দৃশ্যম টু’খ্যাত পরিচালক অভিষেক পাঠক। তার হবু স্ত্রীর নাম শিবালিকা ওবেরয়। তিনিও একজন মডেল-অভিনেত্রী।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী মাসে অভিষেক-শিবালিকার বিয়ে। গোয়াতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই যুগলের বিয়ের আনুষ্ঠানিকতা। তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও দুই পরিবারের সদস্যরা বিয়েতে উপস্থিত থাকবেন। বলিউডের কয়েকজন তারকাও বিয়েতে উপস্থিত থাকবেন।

এর আগে অভিনেতা করম রাজপালের সঙ্গে সম্পর্কে ছিলেন শিবালিকা। ২০১৮ সালের ১৫ জানুয়ারি বাগদানও সারেন তারা। কিন্তু ২০১৯ সালের নভেম্বরে বাগদানের কথা অস্বীকার করেন তিনি। ২০২২ সালের ২২ জুলাই পরিচালক অভিষেক পাঠকের সঙ্গে বাগদান সারেন এই অভিনেত্রী। অবশেষে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন অভিষেক-শিবালিকা।

গত বছর বলিউডের বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। গত ১৮ নভেম্বর মুক্তি পায় অভিষেক পাঠক নির্মিত ‘দৃশ্যম টু’। হিন্দি ভাষার এই রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এটি। ৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রায় ৪০০ কোটি রুপি আয় করেছে। গত বছর এ সিনেমার মাধ্যমে বলিউডের বক্স অফিসে কিছুটা স্বস্তি ফিরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com