1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নতুন মাইলফলকে ক্যাটরিনা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : নতুন মাইলফলকে পা রেখেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সোমবার (২৩ জানুয়ারি) সকালেই ভক্তদের সুখবরটি দিলেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে ৭০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক ছুঁয়েছেন ক্যাটরিনা।

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা এখন ৭০ মিলিয়ন বা ৭ কোটি! আর এই খবরটি নিজের একটি মিষ্টি ছবি পোস্ট করে দিলেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘আমার ৭০ মিলিয়ন ইনস্টাগ্রাম পরিবারের দিকে তাকিয়ে…।’

নতুন ছবিতে একেবারে ‘নো মেকআপ’ লুকে ক্যাটরিনা। নেই কোনো জমকালো পোশাক, না আছে মেকআপ। তবুও তিনি নজরকাড়া। সাদা টি-শার্ট, ডেনিম জিন্সে তার হাসিমুখের সেলফি ভক্তদের মন জয় করে নিয়েছে।

ক্যাটরিনার পোস্টে তার ভক্তদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেকেই। জোয়া আখতার, অমিত ঠাকুর তাদের অন্যতম।

এদিকে কিছুদিন আগেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ায়। তবে এই গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী।

ক্যাটরিনার পরবর্তী সিনেমা ‘মেরি ক্রিসমাস’। এ সিনেমায় জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে তাকে দেখা যাবে। এ ছাড়া আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ক্যাটরিনাকে দেখা যাবে ‘জি লে জারা’ সিনেমাতেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com