1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

একশোটিরও বেশি দেশে শাহরুখের ‘পাঠান’!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ‘বলিউড বাদশাহ’খ্যাত অভিনেতা শাহরুখ খান। সর্বশেষ তাকে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল। দীর্ঘ ৪ বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরছেন এই অভিনেতা।

আগামীকাল (২৫ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। এ সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

শাহরুখের কামব্যাক সিনেমা ‘পাঠান’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ এতটাই বেশি যে, সিনেমাটি অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ে ফেলেছে।ভারতের অনেক রাজ্যে সিনেমা হল মালিকেরা দর্শকদের চাপ সামলে সকাল ৬টাতেও শো রেখেছে।

আর এবার জানা গেলে, বিশ্বের একশোটিরও বেশি দেশে মুক্তি পাবে পাঠান।

ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডিসুজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘যশরাজ ফিল্মসের সিনেমা ‘পাঠান’ ব্যাপকভাবে মুক্তি পেতে চলেছে। এমনকি এটাই প্রথম কোনো ভারতীয় সিনেমা হতে চলেছে, যা এতো দেশে মুক্তি পাবে। আন্তর্জাতিকভাবে শাহরুখ খানের জনপ্রিয়তা নজরকাড়া। আর তাই এই সিনেমাটি ঘিরে সারা বিশ্বের দর্শকদের উত্তেজনা তুঙ্গে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com