1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

চতুর্থ বিয়ের ঘোষণা, অভিনেতাকে তৃতীয় স্ত্রীর হত্যার হুমকি

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুর সৎ ভাই অভিনেতা নরেশ বাবু। ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন তিনি। এর আগে দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। তৃতীয় স্ত্রী রামায়ার সঙ্গে বিচ্ছেদ হয়নি; তবে দীর্ঘ দিন ধরে আলাদা থাকছেন তারা।

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে সম্পর্কে রয়েছেন নরেশ বাবু। কয়েক মাস আগে গুঞ্জন উঠেছিল, গোপনে বিয়েও করেছেন তারা। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে দাবি করেন নরেশ-পবিত্রা। চলতি বছরের শুরুতে পবিত্রা লোকেশকে খুব শিগগির বিয়ের ঘোষণা দেন নরেশ বাবু। তারপর এ নিয়ে জলঘোলা কম হয়নি। এবার নরেশ বাবু জানালেন, তৃতীয় স্ত্রী রামায়া তাকে হত্যার হুমকি দিয়েছেন।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, তৃতীয় স্ত্রীর সঙ্গে বিয়েবিচ্ছেদের বিষয়ে আদালতে গিয়েছিলেন নরেশ। এসময় তিনি জানান, রামায়া তাকে হত্যার হুমকি দিয়েছে, তার জীবন সংশয় রয়েছে। এজন্য আদালতের কাছে নরেশ আর্জি জানান, দ্রুত সময়ের মধ্যে যেন তাদের বিয়েবিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মোটা অঙ্কের অর্থ দাবি করেছেন নরেশ বাবুর বর্তমান স্ত্রী রামায়া। তা উল্লেখ করে নরেশ বাবু বলেন— ‘রামায়া আমার কাছে ১০ কোটি রুপি দাবি করেছে। তা না দিলে আমাকে খুন করবে বলে হুমকি দিয়েছে।’

তৃতীয় সংসারের ইতি টেনে নতুন সংসার বাঁধতে চান নরেশ বাবু। কিন্তু রামায়া বিয়েবিচ্ছেদ চান না। এর আগে রামায়া বলেছিলেন— ‘আমার স্বামীকে আমি ডিভোর্স দিতে চাই না। কৃষ্ণার (শ্বশুর) সম্মানহানির কথা ভেবে এতদিন আমি চুপ ছিলাম। সবসময়ই অন্য নারীর সঙ্গে সম্পর্কে থাকতে নরেশ। আর যখনই বিষয়টি ধরে মুখোমুখি হতাম, তখনই নরেশ আমার পা ধরে মাফ চাইতো। আমার শাশুড়ি নির্মলা এসব তথ্য জানেন। তিনি অনেকবার নরেশকে সতর্ক করেছেন।’

অনেক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পবিত্রা লোকেশ ও নরেশ বাবু। তাদের অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আন্টি সুন্দরানিকি’। তেলেগু ভাষার এ সিনেমা গত ১০ জুন মুক্তি পায়। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেন নানি।

দীর্ঘ তিন দশকের অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন পবিত্রা লোকেশ। ব্যক্তিগত জীবনে সুচেন্দ্র প্রসাদের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। এ সংসারে তার দুটি সন্তান রয়েছে। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com