1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শরীরচর্চার ছবি দিয়ে ‘নোংরা’ মন্তব্যের শিকার শ্রাবন্তী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

 

বিনোদন ডেস্ক : কাঠের মেঝেতে পাতা যোগাসনের ম্যাট। তাতে বসে আছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। যা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘মজা শুরু করা যাক।’

সবকিছু ঠিকই ছিল। কিন্তু নেটিজেনরা বিষয়টিকে ভালোভোবে গ্রহণ করেননি। বরং রীতিমতো কটাক্ষ করেছেন শ্রাবন্তীকে। বিশেষ করে তার বসার ভঙ্গিমার কারণে নোংরা ভাষায় মন্তব্য করছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, ‘এমন ড্রাই হেয়ার ও ঠোঁটে লিপস্টিক দিয়ে কে জিমে আসে!’ আরেকজন লিখেছেন, ‘বুড়ি! বুড়ি!’ আরেকজন লিখেছেন, ‘আপনি মজা বলতে কি বলতে চেয়েছেন!’ তবে অধিকাংশ মন্তব্য এমন শব্দ চয়নে করা হয়েছে যা প্রকাশের অযোগ্য। কিন্তু এসব বিষয় মোটেও পাত্তা দেন না শ্রাবন্তী। এবারো তার ব্যত্যয় ঘটেনি।

শ্রাবন্তী এখন তার শরীর নিয়ে যথেষ্ট সচেতন। প্রায়ই তাকে তার শরীর চর্চার ভিডিও পোস্ট করতে দেখা যায়। শ্রাবন্তী যে জিমে যান সেখানে টলিউডের একাধিক তারকাও প্রায়ই শরীরচর্চা করেন। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, এই জিমের ফিটনেস কোচের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com