1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

আমার শরীর নিয়েও মানুষের সমস্যা: রাশমিকা

  • আপডেট টাইম :: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। কিন্তু ব্যক্তিগত কারণে বেশ কয়েক মাস ধরে টানা আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

দক্ষিণী সিনেমা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন রাশমিকা। ট্রলের শিকার রাশমিকাকে কটূ কথাও কম শুনতে হয়নি! এসব বিষয় নিয়ে কয়েক দিন আগে একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন রাশমিকা।

এ আলাপচারিতায় রাশমিকা মান্দানা বলেন, ‘আমার শরীর নিয়ে মানুষের সমস্যা। আমি শরীর চর্চা করলে পুরুষের মতো দেখায় আর না করলে মোটা বলে। যদি বেশি কথা বলি তাও সমস্যা, কম কথা বললেও ভাবে অহংকারী! আমি শ্বাস নিলেও সমস্যা, না নিলেও সমস্যা। সুতরাং আপনি আমার কাছে কী চান? আমি থাকব না চলে যাব?’

‘আমাকে নিয়ে যদি আপনার সমস্যা হয়, তবে বলুন আপনার কী সমস্যা? আপনার কেন এই সমস্যা হচ্ছে? মানুষ এমন কিছু শব্দ ব্যবহার করে যা আমাকে মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে।’ বলেন রাশমিকা।

রাশমিকার এই ভিডিওর কমেন্ট সেকশনে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন। তাদের অনেকের দাবি— রাশমিকার সঙ্গে এ ধরনের আচরণ করা মোটেও ঠিক হচ্ছে না।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন মজনু’। গত ২০ জানুয়ারি মুক্তি পায় এটি। এ ছাড়াও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com