1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

আমিরের সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ফাতিমা সানা

  • আপডেট টাইম :: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ২০২১ সালে দ্বিতীয় সংসারের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান। তারপর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। আর এজন্য দ্বিতীয় সংসার ভেঙেছে; তারপর বিষয়টি চাপা পড়ে যায়। এক মাস আগে ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমা সানার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয় তাদের বিয়ের গুঞ্জন।

এসব বিষয় নিয়ে নানারকম ফিসফাস হলেও মুখ খুলেননি আমির কিংবা ফাতিমা সানা শেখ। বলিউড হাঙ্গামার সঙ্গে আলাপকালে এ বিষয়ে মন্তব্য করেছেন ফাতিমা সানা শেখ। এ অভিনেত্রী বলেন, ‘এ ধরনের খবর ভীষণ অদ্ভুত! আমার মা টিভি দেখে বলেন, দেখ তোমার ছবি দেখাচ্ছে। তখন আমি বলি, হেডলাইন পড়ে দেখো কী লেখা আছে।’

‘এসব গুজব শুনে প্রথমে খুব বিরক্ত লাগত। নিজেকে বোঝাতাম এসব কী হচ্ছে? কেন হচ্ছে? কিন্তু আমি এখন নিজেকে কিছু বোঝাই না। কারণ আমি এটা বুঝতে পেরেছি, যাই করুন না কেন মানুষ আপনাকে নিয়ে কথা বলবেই।’ বলেন ফাতিমা সানা।

এসব পরিস্থিতি এখন সামলে চলা শিখে গেছেন ফাতিমা সানা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘কেউ যদি কোনো বিষয়ে আপনাকে দোষারোপ করে তাহলে তাৎক্ষণিকভাবে তাকে গিয়ে বলা উচিত আপনি কি ভাবেন বিষয়টা এমন? আপনি যদি এগ্রেসিভ হন তাহলে সোজাসুজি গিয়ে আক্রমণ করবেন, আর যদি বিনয়ী হন তাহলে সেটা নিয়ে আলোচনা করবেন।’

দুটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন ফাতিমা সানা এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খান। এর মধ্যে প্রথম সিনেমা ‘দঙ্গল’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com