1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

৮ দিনে শাহরুখের সিনেমার আয় ৮৬৩ কোটি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। বক্স অফিসে সিনেমাটির সাফল্যের ঘোড়া ৮ দিন পরেও ছুটছে অপ্রতিরোধ্য গতিতে।

ইন্ডিয়ার এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ৮ম দিন পর্যন্ত (বুধবার, ১ ফেব্রুয়ারি) শুধু ভারতে পাঠান আয় করেছে ৩৪৮ কোটি ৫০ লাখ রুপি। অপরদিকে বিদেশে আয় ছাড়িয়েছে ৩২৬ কোটি। মোট আয় দাঁড়িয়েছে ৬৭৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮৬৩ কোটি ৪২ লাখের বেশি।

বক্স অফিস ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে পাঠানের টিকিট বিক্রি। তবে কিছু কিছু জায়গায় সোম ও মঙ্গলবারে বেশ ভালো পরিমাণ দর্শক সমাগম হয়েছিল, যা ব্যালেন্স করে দিয়েছে বুধবারের আয়কে। মুক্তির ৮ নম্বর দিনে (বুধবার, ১ ফেব্রুয়ারি) পাঠান ভারতের বাজারে ব্যবসা করেছে ১৭ কোটি রুপির।

প্রথম সপ্তাহে শুধু ভারতে পাঠান ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে ভেঙে দিয়েছে ৯টি হিন্দি সিনেমার রেকর্ড। হিন্দি সিনেমার ইতিহাসে আর কোনো ছবির প্রথম সপ্তাহের ব্যবসায়িক সাফল্য এত ছিল না। ‘পাঠান’ সেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে ইতিমধ্যেই।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

এ বছরে মুক্তি পাবে শাহরুখের আরো দুটি সিনেমা। বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ‘জওয়ান’। আর বছরের শেষ দিকে ‘ডাংকি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com