1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শয্যাসঙ্গী হতে বলেছিলেন: নয়নতারা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : রুপালি জগতের আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। প্রায়ই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। অতীতে এ বিষয়ে খুব বেশি আলোচনা না হলেও এখন অনেকে এসব নিয়ে মুখ খুলছেন। বিশেষ করে কাস্টিং কাউচ নিয়ে কথা বলেছেন ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকা অভিনয়শিল্পীরা।

এবার এ তালিকায় যুক্ত হলেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন তাকেও কাস্টিং কাউচ’র শিকার হতে হয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন জনপ্রিয় এই দক্ষিণী অভিনেত্রী। নয়নতারা জানিয়েছেন, তাকে একবার শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে একটি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি সেই কুপ্রস্তাব ‘সাহসীভাবে’ প্রত্যাখ্যান করেছিলেন। কারণ নিজের প্রতি বিশ্বাস ছিল যে, তার অভিনয় প্রতিভা তাকে পরবর্তীতে শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করবে।

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের বিষয় নিয়ে নয়নতারাই যে প্রথম কথা বললেন, তা কিন্তু নয়। এর আগে আরো কয়েকজন দক্ষিণী অভিনেত্রী অন্ধকার এই দিকটি সামনে এনেছিলেন। যেমন ২০২০ সালে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠী।

২০২২ সালের জুন মাসে পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেছেন নয়নতারা। বিয়ের ৪ মাসের মাথায় সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী।

নয়নতারা বর্তমানে ‘জওয়ান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমায় রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং দক্ষিণী  সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com