1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

দ্রোহের গল্প বুবুজান

  • আপডেট টাইম :: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের চিত্রনায়ক শান্ত খান। ভারতের শ্রাবন্তী, নেহা আমানদীপ ও দেশের দিঘির সঙ্গে অভিনয় করেছেন। বেশ কিছুদিন আগে তিনি চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গেও অভিনয় করেন। তবে মাহির ছোট ভাইয়ের চরিত্রে দেখা যাবে এই নায়ককে। সিনেমায় বুবুজানের চরিত্রে মাহিকে দেখা যাবে।

‘বুবুজান’ নামের এই সিনেমায় শান্ত খানের বিপরীতে অভিনয় করছেন নবাগত নিশাত নাওয়ার সালওয়া। শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমার শুটিং অনেক আগেই সম্পন্ন হয়। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৭ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

শাপলা মিডিয়ার ব্যানারে সমসাময়িক নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। এ প্রসঙ্গে শান্ত খান বলেন, ‘বাংলা সিনেমা’র সুপার স্টার মান্না স্যারের ‘আম্মাজান’ সিনেমার গল্পের মতো উনি যেমন মা বলতে পাগল, তেমন আমি এই সিনেমায় বোন বলতে পাগল। কিন্তু আম্মাজান সিনেমার সঙ্গে গল্পের কোনো মিল নেই। ‘বুবুজান’ আলাদা গল্প। এখানে মাহি আপু আমার বড় বোনের ভূমিকায় অভিনয় করেছেন। আর সালওয়া আমার নায়িকা। আশা করছি, দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।

মাহিয়া মাহি বলেন, এ ধরনের গল্পে আগে অভিনয় করিনি। গল্পপ্রধান সিনেমা ‘বুবুজান’। বিশ্বাস করি সবাই একটা ভালো কিছু নিয়ে বাসায় ফিরবেন। সুন্দর একটা ম্যাসেজ আছে সিনেমার গল্পে। নারী সহিংসতা প্রতিরোধের গল্প নিয়ে নির্মিত ‘বুবুজান’। ভাই-বোনের চিরকালের ভালোবাসার ছবি, নারী নির্যাতনের বিরুদ্ধে এক দ্রোহের গল্প ‘বুবুজান’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com