1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

আসছে অপু-সাইমনের ‘লাল শাড়ি’

  • আপডেট টাইম :: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার প্রযোজনায় নাম লেখালেন এ অভিনেত্রী। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম অপু-জয় চলচ্চিত্র। সরকারি অনুদানে অপু নির্মাণ করছেন ‘লাল শাড়ি’ সিনেমাটি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমার নায়ক সাইমন সাদিক।

এদিকে প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে সিনেমাটির। এখন চলছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। ফেব্রুয়ারির মধ্যেই সব কাজ শেষ করে ‘লাল শাড়ি’ সেন্সরে জমা দেবেন বলে জানিয়েছেন পরিচালক বন্ধন বিশ্বাস।

তিনি জানান, আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। সে লক্ষ্য নিয়ে সব কাজ চলছে। ‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে।

Bandhan-Biswas-Cover-1.jpg

বন্ধন বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি, আগামী রোজার ঈদে দর্শকদের দেখাতে পারব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com