1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ফের মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া?

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : পরনে সাদা রঙের লম্বা কুর্তি ও কালো লেগিন্স। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। হেঁটে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে ঐশ্বরিয়ার মা হতে যাওয়ার গুঞ্জন। কারণ ভিডিও দেখে অনেকে মনে করছেন ঢিলেঢালা পোশাকের আড়ালে বেবি বাম্প লুকাচ্ছেন অভিষেক বচ্চনের ঘরণী।

নেটিজেনদের কেউ কেউ বলছেন, ‘ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা।’ এ মন্তব্যে পাল্টা প্রশ্ন ছুড়ে একজন লিখেছেন, ‘৪৯ বছর বয়সে অন্তঃসত্ত্বা?’ অনেকের মত, ‘ঐশ্বরিয়ার চোখে মুখে স্পষ্ট মা হওয়ার জৌলুস।’ এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে শোভা পেলেও বচ্চন পরিবারের কেউ-ই বিষয়টি নিয়ে মুখ খুলেননি।

‘ঢাই আকসার প্রেম কা’ সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করেন ঐশ্বরিয়া-অভিষেক। এ সিনেমার শুটিং সেট থেকে তাদের বন্ধুত্বের সূচনা; যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়।

এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, ‘যোধা আকবর’ সিনেমার সেটে তাকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক। সাবেক মিস ওয়ার্ল্ড বলেন, ‘খজা মেরে খজা গানের শুটিং চলছিল। আমি বধূবেশে বসে ছিলাম। সেই সময় অভিষেক আমাকে বিয়ের প্রস্তাব দেয়। পুরো ব্যাপারটাই একটু অন্যরকম ছিল।’

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য। এ দম্পতির একমাত্র সন্তানের বয়স এখন ১১ বছর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com