1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

প্রভাস-কৃতির বিয়ে?

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার সাফল্যের পর রীতিমতো তারকা বনে যান তিনি। সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন এই অভিনেতা। এর প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এজন্য বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়।

‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর প্রভাসের প্রেম-বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে। সিনেমায় তার সহ-অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ে করছেন বলেও খবর চাউর হয়। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে।

কয়েক মাস আগে গুঞ্জন চাউর হয়েছিল, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে প্রেম করছেন প্রভাস। যদিও বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন এই যুগল। এবার জানা গেলো, আগামী সপ্তাহে বাগদান সারতে যাচ্ছেন কথিত এই প্রেমিক জুটি! এসব তথ্য জানিয়েছেন, ভারতের চলচ্চিত্র বিশ্লেষক উমাইর সান্ধু।

এক টুইটে তিনি বলেন, ‘ব্রেকিং নিউজ: আগামী সপ্তাহে মালদ্বীপে বাগদান সারবেন কৃতি স্যানন ও প্রভাস। তাদের জন্য আমরা আনন্দিত।’ দু’দিন আগে টুইটটি করেছেন উমাইর। এ খবরটি নেটিজেনদের কেউ কেউ বিশ্বাস করলেও অনেকে দ্বিমত পোষণ করে মন্তব্য করেছেন। নেটদুনিয়ায় কৃতি-প্রভাসের বিয়ে নিয়ে আলোচনা হলেও এ নিয়ে এখনো মুখ খুলেননি তাদের কেউ-ই।

গত বছর ‘ভেড়িয়া’ সিনেমার প্রচার অনুষ্ঠানে হাজির হয়ে প্রভাসকে নিয়ে মন্তব্য করে নিজের প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিয়েছিলেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় কৃতি স্যানন বলেছিলেন—‘কখনো সুযোগ পেলে প্রভাসকে বিয়ে করব।’ আর এ মুহূর্তের ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

২০২১ সালে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কৃতি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়— কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ ও প্রভাসের মধ্যে কার সঙ্গে তিনি ফ্লার্ট, ডেট ও কাকে বিয়ে করতে চান? উত্তরে কৃতি জানান, কার্তিকের সঙ্গে ফ্লার্ট, টাইগারের সঙ্গে ডেট ও প্রভাসকে বিয়ে করতে চান তিনি।

‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন প্রভাস-কৃতি। ওম রাউত পরিচালিত এ সিনেমা রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস; তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com