1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

সিদ্ধার্থ-কিয়ারা এখন স্বামী-স্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সন্ধ্যায় কিয়ারা-সিদ্ধার্থের সংগীত অনুষ্ঠান ছিল। এতে উপস্থিত ছিলেন শহিদ কাপুর, মরিা রাজপুত, করন জোহর, মনীশ মালহোত্রা প্রমুখ। বিয়ে রাজস্থানে হলেও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে মুম্বাইয়ে। আগামী ১২ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের দিন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

বিয়েতে অতিথিরা কোনো মুঠোফোন ব্যবহার করতে পারবেন না— হোটেল স্টাফরা এ ঘোষণা আগেই দিয়েছিলেন। এমনকী বিয়ের কোনো ছবিও অতিথিরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন না বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। অবশেষে চার হাত এক হলো এই যুগলের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com