1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

২০ দিনের সফরে লন্ডন যাচ্ছেন নায়িকা ববি

  • আপডেট টাইম :: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দেখেশুনে একটু বেছে চলচ্চিত্রে কাজ করেন। সম্প্রতি তিনি বরিশালে ‘মেঘনা কন্যা’ নামে নতুন একটি সিনেমার শুটিংয়ে অংশ নেন। সেখানে গিয়ে শীতে কাবু হয়ে যান এই নায়িকা। শেষ পর্যন্ত নিউমোনিয়ায় শয্যাশায়ী হতে হয়েছে। এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। এদিকে ববির ভিষণ মন খারাপ। তবে এবারের মন খারাপের বিষয়টি ভিন্ন।

তার মা, বোন ও বোনের সন্তান গতকাল রাতে অস্ট্রেলিয়া চলে গিয়েছেন। এজন্যই মন ভালো নেই বলে উল্লেখ করে ববি বলেন, গতকাল রাতে মা-বোন ও বোনের বাচ্চাটা অস্ট্রেলিয়া চলে গেছে। বিশেষ করে পিচ্চিটার জন্য মনটা খারাপ লাগছে। আবার অনেকদিন পরে তাদের সঙ্গে দেখা হবে। শরীরটাও এখনও পুরোপরি সুস্থ নয়। কাশিটা আছে। প্রায় তিন সপ্তাহ ধরে অসুস্থ।

ইয়ামিন হক ববি ‘মেঘ কন্যা’ সিনেমার কাজ শেষ না করতেই নতুন সিনেমায় নাম লেখান। সিনেমাটির অধিকাংশ শুটিং লন্ডনে করা হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি লন্ডনে উড়াল দিবেন ববি। এ প্রসঙ্গে ববি বলেন, নতুন একটি সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। অসুস্থতার কারণে একটু লেট হলো। আগামী ১৭ তারিখ লন্ডন যাচ্ছি। টিকেট কনর্ফাম করেছি। সেখানে একটানা ২০ দিন শুটিং করবো। সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলছি না। আশা রাখছি ভালো কিছুই হবে।

২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। সম্প্রতি ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ববি। তা ছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার কাজও প্রায় শেষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com