1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন সামান্থা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : এক তেলেগু নায়িকা অনুসরণ করলেন আরেক তেলেগু নায়িকাকে। গত বছর মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন রাশমিকা মান্দানা। আর তাকে অনুসরণ করে এবার মুম্বাইয়ে ফ্ল্যাট কিনে ফেললেন সামান্থা রুথ প্রভু।

রাশমিকা জানিয়েছিলেন, বলিউডে পা রাখায় হায়দরাবাদ ও মুম্বাই ছুটোছুটি করতে হচ্ছে তাকে। স্থিরভাবে কাজ করার জন‌্যই মুম্বাইয়ে বাড়ি কিনেছেন তিনি।

একই কারণ সামান্থারও। ১৫ কোটি রুপি খরচ করে মুম্বাইয়ে তিন বেডরুমের একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। জানা গেছে, সামান্থা সম্প্রতি বলিউডের একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আর সেই কারণেই মুম্বাইয়ে বাড়ি কিনেছেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের অসুস্থতার কথা সামনে আনেন সামান্থা। মায়োসাইটিস নামক রোগে আক্রান্ত হওয়ার কথা দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আনেন তিনি।

নতুন আরেকটি পোস্টে আবারও নিজের শারীরিক অসুস্থতা নিয়ে কথা বলেছেন সামান্থা। তিনি লিখেছেন, ‘কিছুদিন আগে ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলাম যে, কিছুদিন ভালো যায়, কিছুদিন খারাপ যায়। কখনো কখনো আবার কোনো সিদ্ধান্ত নেওয়াও বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু যখন পেছন ফিরে দেখি, দেখতে পাই কত কঠিন পরিস্থিতি আমি পেরিয়ে এসেছি। আমি লড়াই করার জন্য সবসময় প্রস্তুত থাকি। একটা বিষয় আজ পরিস্কার করে দিতে চাই। আমি দেখলাম, আমার শারীরিক অবস্থার কথা জানানোর পর নানা জায়গায় এটা বলা হচ্ছে যে, আমি যে রোগে আক্রান্ত তা জীবননাশক। আজ এটা পরিস্কার করে দিতে চাই যে, বর্তমানে আমি যে পরিস্থিতিতে রয়েছি, তাতে আমার রোগটা একেবারেই জীবনহানি ঘটানোর মতো নয়। আমি এখনও মারা যাইনি। তাই আমার মনে হয় না, কারো অসুস্থতা সম্পর্কে এ ধরনের হেডলাইন করা উচিত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com