1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বিয়ের দিন অঝোরে কেঁদেছেন কিয়ারা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : গত ৭ ফেব্রুয়ারি প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। অল্প সংখ্যক অতিথি ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আনন্দের এই দিনে কান্নায় ভেঙে পড়েছিলেন কিয়ারা। খবর হিন্দুস্তান টাইমসের।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে উপস্থিত একজন অতিথি এ খবর ফাঁস করেছেন। কারণ ব্যাখ্যা করে ওই অতিথি বলেন, ‘কিয়ারা তার পরিবারের সদস্যদের ভীষণ কাছের এবং আদরের। বিশেষ করে ভাই মিশালের সঙ্গে কিয়ারার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। তাই বিদায়বেলায় আবেগ চেপে রাখতে পারেননি কিয়ারা। শিশুর মতো হাউমাউ করে কেঁদেছেন। কান্না চেপে রাখতে পারেননি ভাই মিশালও। অসহায়ভাবে কাঁদতে থাকেন তাদের মা। ঠিক সেই সময় স্ত্রী কিয়ারাকে সামলান সিদ্ধার্থ।’

রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের পর কিয়ারা সিদ্ধার্থের হাত ধরে দিল্লিতে শ্বশুরবাড়িতে পৌঁছান। সেখানে ধুমধাম করে নববধূকে স্বাগত জানানো হয়।

৯ ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজন করা হয় বিহাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানেও উপস্থিত ছিলেন তারকা দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা ও তাদের পরিবারের সদস্যরা। এরপর মুম্বাইতে ফিরে সেখানেও ঘটা করে রিসেপশনের আয়োজন করার কথা রয়েছে তাদের। আগামী সপ্তাহে মুম্বাইয়ের গ্র্যান্ড হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com