1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

সিদ্ধার্থের সঙ্গে অদিতির প্রেম, সতর্ক করলেন প্রাক্তন স্বামী

  • আপডেট টাইম :: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তামিল-মালায়ালাম ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। অনেক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন অদিতি। প্রেমিককে নিয়ে বিদেশে ছুটি কাটাতেও দেখা গেছে তাকে।

এদিকে, অদিতির প্রাক্তন স্বামী সত্যদীপ মিশ্রার একটি মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে। সত্যদীপ বলেন— ‘অদিতি রাও হায়দারির সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণে প্রেমকে ঘৃণা করি! এখন পুনরায় প্রেমে পড়তেও ভয় পাই। যাদের প্রেমের সম্পর্কে বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে তারাও প্রেমকে ভয় পান।’

সত্যদীপ মিশ্রার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নেটদুনিয়ায় চর্চায় পরিণত হয়েছে। নেটিজেনদের দাবি— অদিতির বর্তমান প্রেমিক সিদ্ধার্থকে সতর্ক করতেই অভিজ্ঞতা সম্বলিত এই বক্তব্য দিয়েছেন সত্যদীপ। যাতে করে অদিতির বিষয়ে সতর্ক থাকতে পারেন সিদ্ধার্থ।

প্রাক্তন অভিনেতা সত্যদীপ মিশ্রা পেশায় একজন আইনজীবী। ২০১২ সালে এক সাক্ষাৎকারে জানান, অদিতি রাওকে বিয়ে করেছেন তিনি। কিন্তু ২০১৩ সালে তিনি জানান, ভেঙে গেছে তাদের এ সংসার। তবে সব জটিলতা কাটিয়ে চলতি বছরের ২৭ জানুয়ারি টিভি অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তাকে বিয়ে করেছেন সত্যদীপ।

২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরস্পরের কাছে আসেন তারা। তারপর থেকে এ জুটি সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়। যদিও আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কের কথা স্বীকার করেননি কেউ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com