1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ফের বিয়ে করছেন নাতাশা-হার্দিক!

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নাতাশা স্ট‌্যানকোভিচ। প্রায় তিন বছর আগে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বিয়ে করেন তিনি। তাদের সংসার আলো করে জন্ম নিয়েছে একটি পুত্রসন্তান। কিন্তু আবারো বিয়ে করতে যাচ্ছেন তারা!

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এর আগে কোর্টে বিয়ে করেন হার্দিক-নাতাশা। ওই সময়ে খুব তাড়াহুড়ো করে আইনি বিয়ে সারেন তারা। এখন নতুন করে পরিকল্পনা করেছেন, জমকালো আয়োজনে বিয়ে করার। আর এ বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই যুগল।’

আগামী ১৩-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা চলবে। গায়েহলুদ, সংগীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। গত বছরের নভেম্বর থেকে এই বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে বলেও সূত্রটি জানিয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি হার্দিক কিংবা নাতাশা।

২০২০ সালের শুরুতে নাতাশা স্ট‌্যানকোভিচকে দুবাইয়ের মাঝ সমুদ্রে ফ্লোটিং বোটে প্রোপোজ করেন হার্দিক। এরপর আংটি পরিয়ে বাগদান সারেন। করোনা সংকটের কারণে ভারতে তিন মাসের বেশি সময় লকডাউন ছিল। এ সময়ে হার্দিকের সঙ্গে তার বাড়িতেই ছিলেন নাতাশা। লকডাউনের সময়ে হার্দিকের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com