1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

পবনের পারিশ্রমিক ৯৫ কোটি টাকা!

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’খ‌্যাত অভিনেতা পবন কল‌্যাণ। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় তিনি। জন সেনা দলের প্রধান এই অভিনেতা।

রাজনীতিতে সক্রিয় থাকলেও অভিনয় থেকে দূরে সরেননি পবন। বরং নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। তাকে নিয়ে পরিচালক সুজিত রেড্ডি নির্মাণ করছেন তেলেগু ভাষার ‘ওজি’ শিরোনামে সিনেমা। আর এ সিনেমার জন্য মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক নিচ্ছেন পবন।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ওজি’ সিনেমার জন্য পবন কল্যাণ পারিশ্রমিক নিচ্ছেন ৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৫ কোটি ১০ লাখ টাকার বেশি)। পাশাপাশি সিনেমাটির লভ্যাংশের তিন ভাগের এক ভাগ পাবেন তিনি।

এরই মধ্যে পরিচালক সিনেমাটির পোস্টার প্রকাশ করে ঘোষণা দিয়েছেন। তাতে দেখা যায়, হেলে পড়া সূর্যের সামনে দাঁড়ানো পবনের ছায়া। পোস্টারে লেখা— ‘দে কল হিম ওজি’। ডি ভিভি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

পবন কল্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভীমলা নায়ক’। গত বছরের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। সাগর কে চন্দ্র পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে।

বর্তমানে পবন কল্যাণের হাতে রয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমার কাজ। কৃষ পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ২৮ বছর বয়সী অভিনেত্রী নিধি আগরওয়াল। তা ছাড়াও ‘ওস্তান ভগত সিং’ সিনেমার কাজ তার হাতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com