1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

প্রেম করছেন ভূমি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। প্রেম-বিয়ে নয়, কাজের জন্য বেশি আলোচনায় থাকেন তিনি। কিন্তু এবার জানা গেলো, গোপনে প্রেম করছেন ভূমি। এখানেই শেষ নয়, প্রেমিকের সঙ্গে চুমুর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পার্টি থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছেন ভূমি, সঙ্গে রয়েছেন নিরাপত্তারক্ষী। গাড়িতে বসার পর তার প্রেমিক ভূমির ঠোঁটে ভালোবাসার চুম্বন এঁকে দেন। নিরাপত্তারক্ষী এ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে নিষেধ করেন পাপারাজ্জিদের। কিন্তু তার মাঝে যা হওয়ার তা হয়ে গেছে!

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় সিদ্ধার্থ-কিয়ারার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এতে উপস্থিত হয়েছিলেন ভূমি পেডনেকার। এ অনুষ্ঠান থেকে বের হওয়ার পর প্রেমিককে চুমু খান ভূমি। আর সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভূমির প্রেমিকের নাম যশ কাটারিয়া। তিনি পেশায় একজন বিল্ডার। তবে এ সম্পর্কের বিষয়ে এখনো মুখ খুলেননি ভূমি।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, কিয়ারা-সিদ্ধার্থের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে বেশি সময় কাটিয়েছেন ভূমি-যশ। এ সম্পর্কের বিষয়ে তারা খুবই সিরিয়াস।

ভূমি পেডনেকার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গোবিন্দা নাম মেরা’। গত ১৬ ডিসেম্বর ডিজনি হটস্টারে মুক্তি পায় এটি। এ সিনেমায় তার সহশিল্পী ভিকি কৌশল ও কিয়ারা আদভানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com