1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ডায়েট করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে নায়িকা রাহা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : শোবিজ তারকারা নিজেদের ফিট রাখতে সবসময় স্বাস্থ্য সচেতন। ঘাম ঝরানো ব্যায়াম আর ডায়েট তাদের নিত্যদিনের সঙ্গী। আবার অতিরিক্ত ডায়েট করতে গিয়ে অসুস্থ হয়ে পরার ঘটনাও কম শোনা যায়নি।

এবার ডায়েট করতে গিয়েই বিপত্তিতে পড়লেন চিত্রনায়িকা রাহা তানহা খান। প্রেসার নেমে যাওয়াতে ভর্তি হতে হলো হাসপাতালে। বর্তমানে চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন তিনি।

রাহা জানান, দেশের বাইরে থাকাকালীন ঠিকঠাক ডায়েট চার্ট মেইনটেইন করতেন। দেশে ফিরে এসে সেটা সেভাবে ফলো করেননি। পরবর্তীতে প্রেসার ফল করলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

তার কথায়, ‘আমি দেশের বাইরে ছিলাম। দেশে এসে ডায়েটের বিধিনিষেধ না মানায় প্রেসার ফল করে। খুবই অসুস্থ হয়ে পড়ি। পরে আমাকে এভারকেয়ার হাসপাতলে ভর্তি করা হয়। এক দিন ভর্তি থেকে নানারকম পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে বাসায় ফিরলাম।’

প্রসঙ্গত, নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা রাহা তানহা খান বর্তমানে পুরোদস্তুর চলচ্চিত্রাভিনেত্রী। ‘সারাংশে তুমি’, ‘ভালোবাসা ডটকম’, ও ‘রূপ’ সিনেমায় দেখা মিলেছে তার। এছাড়া শাহীন সুমনের ওয়েব সিরিজ ‘মাফিয়া’ ও সাইফ চন্দনের ‘ওস্তাদ’ সিনেমায় তাকে দেখা যাবে। এগুলোর শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com