1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

১ হাজার কোটির ঘর ছুঁয়েছে ‘পাঠান’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : কিং খান ভক্ত-অনুরাগীদের মনের আশা এবার পূর্ণ হয়েছে। তারা সবাই অপেক্ষায় ছিলেন তাদের প্রিয় বলিউড বাদশার ‘পাঠান’ সিনেমা দ্রুত সময়ের মধ্যে ১ হাজার কোটির ঘর অতিক্রম করার। এবার তাদের প্রত্যাশা কানায় কানায় পূর্ণ হয়েছে।

মাত্র ২৬ দিনেই ‘পাঠান’ ১ হাজার কোটির ক্লাব ছুঁয়েছে। গত ২৫ জানুয়ারি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’।

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরলেন শাহরুখ। এ কারণে ‘পাঠান’ সিনেমা নিয়ে শাহরুখ ভক্ত-অনুরাগীদের মাঝে ছিল চরম উত্তেজনা। পাশাপাশি শাহরুখের কাছে সবার প্রত্যাশাও ছিলে আগের চেয়ে বহুগুণ। কিং খান সবার আকাশ ছোঁয়া প্রত্যাশা পূরণ করতে পেরেছেন।

‘পাঠান’ সিনেমা মুক্তির আগেই বিভিন্ন কারণে আলোচনায় আসে। সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখানো নিয়ে বিরোধ, দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে সমালোচনাসহ বিভিন্ন বাধার মুখে পড়ে। একে একে সব বাধাই অতিক্রম করে ‘পাঠান’।

মুক্তির শুরুর দিন থেকেই ‘পাঠান’ একের পর এক রেকর্ড গড়েছে। আজ সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন উদাহরণ তৈরি করেছে।

‘পাঠান’ ভারতীয় বক্স অফিসে আগেই ‘বাহুবলী’-র মতো সিনেমাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলেছে। এবার সিনেমাটি বিশ্বের বুকে নতুন নজির সৃষ্টি করেছে।

নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি মুক্তির ২৬ দিন পার করে ফেলেছে। কিন্তু মুক্তির দিন থেকে এখনো সিনেমাটির রাজত্ব অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com