1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

কত টাকা নিলেন জাহ্নবী?

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা তাকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। অর্ধযুগ পর এ নায়ককে নিয়ে ফের নির্মাণ করছেন ‘এনটিআর৩০’ শিরোনামে একটি সিনেমা।

নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর। দীর্ঘ আলোচনার পর সিনেমাটিতে তার বিপরীতে চূড়ান্ত করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কিন্তু এ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন জাহ্নবী কাপুর?

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘এনটিআর৩০’ শিরোনামের এ সিনেমার জন্য শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর ৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ১২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র নায়িকা রয়েছেন। যেমন— সামান্থা রুথ প্রভু। তিনি প্রতি সিনেমার জন্য ৫ কোটি রুপি নিয়ে থাকেন। কিন্তু জাহ্নবী কাপুর বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী। আর এই সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। জাহ্নবীর এই পারিশ্রমিক সমতা বজায় রেখেছে বলে মত চলচ্চিত্র সংশ্লিষ্টদের।

তবে টলিউড ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির জন্য ৩ কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছেন জাহ্নবী কাপুর। তবে এ বিষয়ে পরিচালক কিংবা জাহ্নবী কাপুরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আগামী এপ্রিল মাসে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। ২০২৪ সালের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। আর এ সিনেমার মাধ্যমে ২ বছর পর পর্দায় ফিরবেন জুনিয়র এনটিআর।

জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। গত ২৫ মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি।

‘ধড়ক’ সিনেমার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিলি’। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com