1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

এবার নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ভালোবেসে আলিয়া সিদ্দিকীকে বিয়ে করেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। কিন্তু পুত্রসন্তানের স্বীকৃতি না দেওয়া, স্ত্রীকে খাবার না দেওয়াসহ অসংখ্য অভিযোগ উঠেছে এই তারকা অভিনেতার বিরুদ্ধে। সব মিলিয়ে তাদের দাম্পত্য কলহ চরমে পৌঁছেছে; যা গড়িয়েছে আদালত পর্যন্ত।

এবার নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করলেন তার স্ত্রী আলিয়া। এক ভিডিও বার্তায় এসব তথ্য জানিয়েছেন তিনি। তার ভাষায়— ‘একজন দুর্দান্ত অভিনেতা যে মানুষ হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার হৃদয়হীন মা আমার সন্তানকে অবৈধ বলে আর এই খারাপ মানুষটি চুপ করে থাকে। আমি তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছি। আমার কাছে সব প্রমাণ রয়েছে।’ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভারসোভা থানায় মামলাটি করেছেন বলেও জানান আলিয়া।

কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আলিয়া। তার সন্তানদের নওয়াজউদ্দিন চুরি করে নিতে চান বলেও অভিযোগ করেন তিনি। আলিয়া বলেন, ‘বাচ্চাদেরকে নওয়াজ তার জিম্মায় নিতে চায়। অথচ সে জানে না বাচ্চারা কিসে আনন্দ পায়। এটাও জানে না, কীভাবে ডায়াপার ব্যবহার করতে হয়। সে বুঝতেও পারেনি বাচ্চারা কীভাবে বড় হয়েছে। আর আজকে বাচ্চাদের আমার কাছ থেকে চুরি করে নিয়ে যেতে চায় এবং দেখাতে চায় সে খুব ভালো বাবা। সে একটা কাপুরুষ বাবা। সে তার ক্ষমতার অপব্যবহার করে বাচ্চাদের চুরি করতে চাইছে। কিন্তু সে জানে না তার চেয়েও শক্তিশালী দয়াশীল আল্লাহ।’

২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজউদ্দিন-আলিয়া। এ দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। আলিয়ার আসল নাম অঞ্জনা পান্ডে। ইসলাম ধর্ম গ্রহণ করে নওয়াজউদ্দিনকে বিয়ে করে নাম রাখেন আলিয়া। মূলত, ২০২০ সালে নওয়াজউদ্দিন-আলিয়ার দাম্পত্য কলহের বিষয়টি প্রকাশ্যে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com