1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

সাহসী ছবি পোস্ট করে আলোচনায় দিশা পাটানি

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের আবেদনময়ী অভিনেত্রী হিসেবে পরিচিত দিশা পাটানি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সক্রিয় তিনি। বিকিনি পরা অথবা শারীরিক কসরতে ছবি ও ভিডিও প্রকাশ করে প্রায়ই আলোচনায় আসেন এই অভিনেত্রী।

নিজের বোল্ড লুকের জন্যই মূলত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকেন তিনি। তার একাধিক বোল্ড ছবি প্রায়ই ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে।

এদিকে বিকিনি ছবিতে দিশা পাটানি এতদিন নেটিজেনদের একাংশের কটাক্ষ শুনে আসলেও, এবার এই অভিনেত্রীর সাম্প্রতিক একটি বিকিনি ছবিতে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-অভিনেত্রীরা যেসব ছবি শেয়ার করেন অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো এডিট করা থাকে। ত্বকের কোনো খুঁত প্রকাশ করতে চান না তারকারা।

তবে দিশা পাটানি সম্প্রতি ইনস্টাগ্রামে অ্যানিমাল প্রিন্টেড বিকিনি পরে যে ছবিটি পোস্ট করেছেন, ওই ছবিতে দিশার নিতম্বে স্ট্রেচ মার্কস নজর এড়ায়নি ভক্তদের। স্ট্রেচ মার্কস লুকানোর চেষ্টা করেননি বলে অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন ভক্তরা।

দিশার ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রচুর শেয়ার, লাইক ও কমেন্টও করেছেন নেটিজেনরা। ছবির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘দিশারও স্ট্রেচ মার্কস আছে! এখন আমি শান্তিতে থাকতে পারি।’ আরেকজন লিখেছেন, ‘শরীরে স্ট্রেচ মার্কস থাকাই যে স্বাভাবিক সেটা দেখানোর জন্য ধন্যবাদ।’ কারো মন্তব্য, ‘ফিল্টার ছাড়া ছবি পোস্ট করতে মনে জোর লাগে, আপনি প্রকৃত সাহসী।’ আবার কেউ লিখেছেন, ‘চাঁদেরও কলঙ্ক আছে…।’
একসময় অভিনেতা টাইগার শ্রফ এবং দিশা পাটানির সম্পর্ক ছিল বলিউডে ওপেন সিক্রেট। প্রায়শই ছুটি কাটাতে একসঙ্গে বিদেশ উড়ে যেতেন তারা। তবে গতবছর তাদের সম্পর্ক ভেঙে যায়।
গত বছরের শেষে দিকে গুঞ্জন রটে, নতুন প্রেমে পড়েছেন এই অভিনেত্রী। মডেল আলেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে প্রায়ই ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় ‘বিশেষ বন্ধু’র সঙ্গে ছবিও শেয়ার করেছেন দিশা। প্রেমের গুঞ্জনের মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন আলেকজান্ডার। তার কথায়, দিশা তার কাছে পরিবারের মতো। বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আলেকজান্ডার বলেছেন, ‘আমি এটা বুঝি না, লোকে সবকিছু এত ভেবে নেয় কেন? এত চিন্তার দরকার কি অন্যের জীবন নিয়ে? নিজেরা ভালো থাকুন, অন্যদের শান্তিতে জীবনযাপন করতে দিন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com