1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রথমবার ওয়েব সিরিজে মাহি

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে তিনি বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। নাটকের পর প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন মাহি। নাম ‘ওভার ট্রাম্প’। সিরিজটি নির্মাণ করেছেন বাশার জর্জিস।

এ প্রসঙ্গে মাহি বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। কারণ উনি তো অনেক বড় মাপর অভিনেতা। কিন্তু চঞ্চল ভাই এত বেশি হেল্পফুল, আমি বুঝতেই পারিনি যে আমি তার সঙ্গে অভিনয় করছি।

তিনি আরও বলেন, ‘ওভারট্রাম্প’ আরও যাদেরকে পেয়েছি সবাই অনেক হেল্পফুল ছিলেন। ভালো একটা টিম ছিল। সবকিছু মিলিয়ে নির্মাতা বাশার ভাই যেটা বানিয়েছে সেটা দুর্দান্ত হয়েছে। ‘ওভারট্রাম্প’-এ কাজের অভিজ্ঞতা দারুন আমি ওই চরিত্রে ১ মাস থেকেছি। আমার ক্যারেক্টারটা আশা করি সবাই পছন্দ করবে।

শিগগিরই একটি ওটিটি মাধ্যমে মুক্তি পাবে ‘ওভার ট্রাম্প’। এতে মাহি ও চঞ্চল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। তারা হলেন আশনা হাবিব ভাবনা, এফএস নাঈম, মোস্তফা মনওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com