1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

মন্ত্রীর নাতিকে নিয়ে উড়াল দিলেন জাহ্নবী

  • আপডেট টাইম :: বুধবার, ১ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর। চলচ্চিত্রে পা রাখার আগেই ব্যক্তিগত কারণে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। বিশেষ করে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী চুটিয়ে প্রেম করছেন বলে খবর চাউর হয়।

শুধু তাই নয় এ জুটির একটি চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপর অনেকের সঙ্গে নাম জড়িয়েছে এই নায়িকার। সময়ের সঙ্গে আড়ালে পড়ে যায় শিখরের নাম। দীর্ঘ বিরতির পর গত বছরের শেষের দিকে একসঙ্গে দেখা যায় জাহ্নবী-শিখরকে। তারপর এ জুটির পুরোনো প্রেম চর্চায় পরিণত হয়। এবার শিখর পাহাড়িয়াকে সঙ্গে নিয়ে উড়াল দিলেন জাহ্নবী।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত ডিসেম্বরে অনিল কাপুরের জন্মদিনে বাবা বনি কাপুরের সঙ্গে যোগ দেন জাহ্নবী। এদিনও জাহ্নবীর সঙ্গে হাজির হয়েছিলেন শিখর পাহাড়িয়া। এবার জাহ্নবীর পরিবারের সঙ্গে বেড়াতে গেলেন শিখর। মুম্বাই এয়ারপোর্টে একসঙ্গে দেখা যায়, জাহ্নবী-খুশি, বনি কাপুর ও শিখর পাহাড়িয়াকে। এসব বিষয়কে কেন্দ্র করে আরো জোরালো হয়েছে শিখর-জাহ্নবীর প্রেমের গুঞ্জন। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলেননি এ জুটির কেউ-ই।

এ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, বনি কাপুরের সঙ্গে এয়ারপোর্টে প্রবেশ করছেন শিখর পাহাড়িয়া। তবে তারা কোথায় বেড়াতে গেলেন তা জানা যায়নি।

‘ধড়ক’ সিনেমার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিলি’। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘এনটিআর ৩০’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘বাওয়াল’। ‘এনটিআর৩০’ সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে জাহ্নবীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com