1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

শাহরুখ খানের স্ত্রীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরি খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার (১ মার্চ) উত্তর প্রদেশের লখনৌতে এই মামলা নথিভুক্ত হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইন্ডিয়ান পেনাল কোড সেকশন ৪০৯ ধারায় এ মামলা দায়ের করেছেন মুম্বাইয়ের বাসিন্দা যসবন্ত শাহ।

লখনৌর সুশান্ত গলফ সিটিতে একটি ফ্ল্যাট কিনেন যশবন্ত শাহ। এ বাবদ ৮৬ লাখ রুপি দিয়েছেন তিনি। কিন্তু সেই ফ্ল্যাটটি তিনি বুঝে পাননি। বরং অন্য কেউ এটি দখলে নিয়েছেন। যে কোম্পানির কাছ থেকে যশবন্ত ফ্ল্যাটটি কিনেছেন, সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গৌরি খান। শাহরুখ পত্নীর পাশাপাশি এ কোম্পানির সিএমডি অনিল কুমার তুলসিয়ানি এবং পরিচালক মহেশ তুলসিয়ানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গৌরি খানের বিরুদ্ধে মামলা করার কারণ ব্যাখ্যা করে যশবন্ত বলেন, ‘এ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌর খানের দ্বারা প্রভাবিত হয়ে ফ্ল্যাটটি কিনেছিলাম।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com